তখনও স্যার ক্লাসে ঢোকেননি। স্যার আসার আগেই প্রকৃতির ডাকে সাড়া দিতে স্কুলের শৌচাগারে গেল সপ্তম শ্রেণীর এক ছাত্রী। পিছু নিল তারই এক সহপাঠী। এরপর শৌচাগারে পৌঁছে ওই ছাত্রীকে ধর্ষণ করে ওই ছাত্র। ধর্ষনের পর কাউকে কিছু না জানানোর হুমকি দিয়ে চুপচাপ ক্লাসে গিয়ে বসে পড়ে ওই ছাত্র৷ কিন্তু মুখ বন্ধ রাখেনি ওই ছাত্রী। স্কুল ছুটি হলে নির্যাতিতা ছাত্রী তার শিক্ষিকাকে সমস্ত ঘটনা খুলে বলে৷ ওই শিক্ষিকা স্কুলের প্রিন্সিপালকে ঘটনার কথা জানায় ও ছাত্রীর বাড়ির লোককে স্কুলে ডেকে আনা হয়৷ খবর পেয়ে সরাভা থানার পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে গ্রেফতার করে৷ ভারতের পাঞ্চাবের লুধিয়ানায় এই ঘটনা ঘটেছে।
তদন্তকারী অফিসার এএসআই হরজিন্দর কৌর জানিয়েছে, নির্যাতিতা ছাত্রী ও অভিযুক্ত ছাত্র সপ্তম শ্রেণীতেই পড়ত৷ গরমের ছুটির পর কিছুদিন আগেই স্কুল খুলেছে৷ শনিবার সব বাচ্চারাই পড়াশোনা করছিল৷ এ সময় ছাত্রী শৌচালয়ে গেলে অভিযুক্ত ছাত্রও সেখানে যায় ও ছাত্রীকে উত্যক্ত করতে শুরু করে৷ ছাত্রী চিৎকার করতে গেলে ছাত্র নির্যাতিতার মুখ রুমাল দিয়ে বন্ধ করে দেয় ও তাকে ধর্ষণ করে৷ ছাত্রীকে হুমকি দিয়ে অভিযুক্ত ছাত্র ক্লাসে এসে বসে পড়ে৷ ছুটি হওয়া অবধি ছাত্রী চুপ করে বসে থাকলেও ছুটির পর সে স্কুল শিক্ষিকাকে ঘটনার কথা জানায়৷ পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ছাত্রর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ নির্যাতিতা ছাত্রীর মেডিকেল টেস্ট করা হয়েছে৷ অভিযুক্তকে আদালতে পেশ করার পর তাকে জুভেনাইল হোমে পাঠানো হবে৷

0 comments:
Post a Comment