Tuesday, 9 September 2014

বঁদায়ূর পর ফের এক বার দলিত যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল উত্তরপ্রদেশে। ঘটনাটি ঘটেছে বিহার সীমানা ঘেঁষা পূর্ব উত্তরপ্রদেশের বালিয়া জেলায়। পুলিশের কাছে দায়ের করা অভিযোগে নির্যাতিতা জানিয়েছেন, গত ছ’বছর ধরে পাণ্ডেপুর গ্রামের এক যুবক তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছে। অভিযুক্ত যুবকও দলিত সম্প্রদায়ের।

পুলিশ সূত্রে খবর, ২০০৮ সালে একটি পরীক্ষা দেওয়ার সময় ওই যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। ক্রমে সম্পর্ক আরও গাঢ় হয়। সম্প্রতি ওই যুবক বিয়ে না করতে চাওয়ায় পুলিশের দারস্থ হন ওই যুবতী।

অন্য দিকে, বিহারে গলা কাটা অবস্থায় উদ্ধার হল এক মহিলার দেহ। ঘটনাটি ঘটেছে ভাগলপুরে। কাহলগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার নীরজকুমার সিংহ জানিয়েছেন, সোমবার সকালে শাড়ি পরিহিতা ওই মহিলার দেহ উদ্ধার হয় বারাহাট থানা এলাকার ইশিপুর গ্রামে। পুলিশের সন্দেহ ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করে রাস্তার ধারে দেহটি ফেলে দেওয়া হয়। ওই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, বছর আঠাশের ওই মহিলার পরিচয় জানা যায়নি। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, এই অভিযোগে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান।

22:02   Posted by jaman with No comments

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search