Monday, 15 September 2014

ট্টগ্রামের সাতকানিয়ায় গৃহকর্তা ও তাঁর মেয়েজামাইকেবেঁধেরেখেস্ত্রীও মেয়েকে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। গতকাল রবিবার মিরসরাইয়ে এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ দুটি ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। সাতকানিয়াউপজেলার কেঁওচিয়া গ্রামের তেমুহানী এলাকায় ভয়ংকর ওই নির্যাতনের শিকার পরিবারটিকক্সবাজারের টেকনাফ এলাকার নন্দিনীপাড়ার বাসিন্দা। পরিবারটি দুই বছর ধরেকেঁওচিয়াগ্রামের একটিবাড়িতেবসবাস করছে। জানা গেছে, শনিবার রাত ১২টার দিকেদুর্বৃত্তরাদরজাভেঙেঘরেঢুকেগৃহকর্তাও তাঁর মেয়েজামাইকেগাছের সঙ্গেবেঁধেপিটিয়েজখম করে। ওই সময় তারা গৃহবধূ ও তাঁর মেয়েকে নির্যাতন করে। এ ঘটনায় কোরবান আলী (২৭) নামের অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছেসাতকানিয়াথানাপুলিশ। সাতকানিয়াথানার ওসি মোহাম্মদ খালেদ হোসেন জানান, আজ সোমবার দুই নারীর মেডিক্যাল পরীক্ষা হবে। এ ছাড়াজবানবন্দিদেওয়ার জন্য তাঁদের আদালতে হাজির করা হবে। মিরসরাই প্রতিনিধি জানান, গতকাল উপজেলার করেরহাট ইউনিয়নের চত্তরুয়াগ্রামেধর্ষণের শিকার হয় আট বছর বয়সের এক শিশু। নির্যাতিত ওই শিশুকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ওসি লিয়াকত আলী কালের কণ্ঠকে জানান, অভিযুক্ত আবদুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে।
22:15   Posted by jaman in with No comments

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search