Tuesday, 9 September 2014

ভারতে স্বঘোষিত এক গুরুর পুরুষত্ব পরীক্ষার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। নিত্যানন্দ নামে ওই গুরু ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেও আদালতে দাবি করেছেন তার যৌন সম্পর্কের ক্ষমতা নেই। এ প্রেক্ষাপটে আদালত তার পুরুষত্ব পরীক্ষার নির্দেশ দেন।

ব্যাঙ্গালুরু শহরের উপকণ্ঠে এই গুরুর বিশাল আশ্রম রয়েছে। তার অনুসারীও রয়েছেন কয়েক হাজার।

২০১০ সালে স্থানীয় একটি টেলিভিশনে এক অভিনেত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও প্রকাশের পর তিনি পালিয়ে যান।

এর দুই মাস পর হিমাচল প্রদেশ থেকে গ্রেফতার করা হয় ৩৬ বছর বয়সী ধর্মীয় গুরু নিত্যানন্দকে। এরপর ব্যাঙ্গালুরুর একটি আদালতে তার বিচার শুরু হয়।

তবে আদালতে তিনি নিজেকে ‘শিশুর মতো নিষ্পাপ’ দাবি করেন। আদালতকে জানান, তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়। কারণ যৌন সম্পর্ক করার ক্ষমতা তার নেই।

নিত্যানন্দ এমন দাবি করায় আদালত তার পুরুষত্বসহ বেশ কয়েকটি পরীক্ষার আদেশ দেন। কিন্তু এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন নিত্যানন্দ।

এ নিয়ে শুনানির পর উচ্চ আদালত তার আপিল খারিজ করেন এবং পুরুষত্ব পরীক্ষার আদেশ বহাল রাখেন।

গুরু নিত্যানন্দের বিরুদ্ধে এক মার্কিন নারীও যৌন হয়রানির অভিযোগ করেছেন।
22:07   Posted by jaman with No comments

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search