Tuesday, 9 September 2014

সিরাজগঞ্জেযমুনানদীর চরাঞ্চলে ১১ বছর বয়সী এক দরিদ্র শিশু ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার যমুনা নদী বেষ্টিত কাওয়াকোলাইউনিয়নের বড় কয়ড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাতেই শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় আব্দুল কাদের জেলানী জানান, রাত ৮টার দিকে বাড়ির পাশের দোকানে যাবার পথে একই এলাকার আব্দুল গণির ছেলে মিজানুর রহমান (২৬) গামছা দিয়ে মুখ বেধে ওই জোরপূর্বকশিশুটিকেপার্শ্ববর্তীকাশবনেনিয়েগিয়ে ধর্ষণ করে। একপর্যায়েশিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়েআসলেমিজান পালিয়ে যায়। পরেএলাকাবাসীরক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। রাতেই নৌকাযোগেতাকেসিরাজগঞ্জ হাসপাতালেনেওয়াহয়। শিশুটিসয়াশিকাসরকারিপ্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী। তার বাবা আগেই মারা যাওয়ায় মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে সংসার চালায়। তিনি আরও বলেন, অভিযুক্ত মিজান গরু চোর দলের সক্রিয় সদস্য। এর আগেও সেএকটিমেয়েকেধর্ষণ করে ধরা পড়ার পর স্থানীয়রা গ্রাম্য শালিস বসিয়ে তাকে ওই মেয়ের সাথেই বিয়ে পরিয়ে দেওয়া হয়েছিলো। সদর থানার উপ- পরিদর্শক বদিউজ্জামান বলেন, সংবাদ পেয়ে রাতেই হাসপাতালেগিয়েধর্ষিত শিশুটির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ ঘটনায় নির্যাতিত শিশুর স্বজন বাদীহয়েমামলাকরেছেন। শনিবার শিশুটির ডাক্তারি পরীক্ষা করা হবে।
22:14   Posted by jaman with No comments

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search