ভারতে ১৫ বছরের এক কিশোরীকে সাত মাস ধরে ধর্ষণের অভিযোগে এক শিবসেনা নেতাকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি ওই কিশোরী একটি অপরিণত শিশুর জন্ম দেওয়ার পর ঘটনাটি জানাজানি হয়।
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের কাছে মীরা রোড এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃত বাসুদেব নাম্বিয়ার (৫৫) শিবসেনার উপসভাপতি বলে জানা গেছে।
নিগ্রহের শিকার কিশোরী নাম্বিয়ারের পরিচালনাধীন একটি স্কুলের ছাত্রী ছিল। ধর্ষণের কথা কাউকে জানালে ওই ছাত্রীকে স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দেন বাসুদেব নাম্বিয়ার।
গত ২ সেপ্টেম্বর মীরা রোডের একটি হাসপাতালে বাচ্চার জন্ম দেন ওই কিশোরী। এর পর সব কিছু জানাজানি হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। ৩ সেপ্টেম্বর থানায় এফআইআর দায়ের করা হয়।
কিশোরীটি যে স্কুলে পড়ত, সে স্কুলের পরিচালক ট্রাস্টের প্রধান নাম্বিয়ার। তিনি স্কুলের পাশেই থাকতেন। পুলিশের সন্দেহ, সেখানেই দিনের পর দিন কিশোরীকে ধর্ষণ করা হয়েছে।
কিশোরীটি গর্ভবতী হওয়ার পর সবকিছু জানতে পেরেছিল তার বাড়ির লোকজন। কিন্তু নাম্বিয়ার হুমকি দেওয়ায় পুলিশের কাছে যেতে পারেননি বলে অভিযোগ করেছেন তারা।

0 comments:
Post a Comment