২০০৭ সালের ইমরানা কাণ্ডের পর ফের কলঙ্কিত ভারতের মুজফফরনগর। এক যুবতীকে ধর্ষণ করার অভিযোগ উঠল তাঁর শ্বশুরের বিরুদ্ধে। পরে স্থানীয় মাতুব্বরা ওই ধর্ষক শ্বশুরকেই বিয়ে করার পরামর্শ দিলেন ধর্ষিতাকে। এমনকি তাদের বিধানমতে ওই নারীর স্বামীকে নাকি এখন থেকে হয়ে যেতে হবে তাঁর সন্তান। বৃহস্পতিবার এই অভিযোগ প্রকাশ্যে আসতেই দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক।
২৮ বছর বয়সী ধর্ষিতার অভিযোগ, তাঁর স্বামী গত দু’বছর ধরে দুবাইতে কর্মরত। সেই সুযোগে শ্বশুরমশাই মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে নিয়মিত ধর্ষণ করতেন। এমনকি, ঘটনা যাতে সে ফাঁস না করে, তাই ভয় দেখাতে যৌন সংসর্গের সময় তার ভিডিও তুলে রাখতেন বলে শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ করেছেন নির্যাতিতা। মুখ খুললে প্রাণে মারার পাশাপাশি ওই ভিডিও প্রকাশ করার হুমকিও দেন।
দীর্ঘদিন ধর্ষনের ফলে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে ওই যুবতী গোটা ঘটনা তাঁর বাবা-মা’কে জানালে তারা আইনি পদক্ষেপ গ্রহণ করার পরামর্শ দেন। সেইমতে স্থানীয় জেলা প্রশাসক কৌশল রাজ শর্মার কাছে অভিযোগ জানিয়ে ধর্ষক শ্বশুরকে গ্রেফতারের আবেদন জানান নির্যাতিতা। কিন্তু স্থানীয় মাতুব্বরেরা ওই নির্যাতিতাকে এসব ঝামেলায় না গিয়ে শ্বশুরকেই বিয়ে করার বিধান দেন। ওই নির্যাতিতাকে গর্ভপাত করানোর অনুমতিও দেওয়া হয়েছে।

0 comments:
Post a Comment