Tuesday, 9 September 2014

নাটোরের বাগাতিপাড়ায় অস্ত্রের মুখে জিম্মি করে দুই বোনকে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে তাদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বাগাতিপাড়া থানায় সাতজনকে আসামি করে একটি মামলা হয়েছে। জানা গেছে, বাগাতিপাড়া উপজেলার জামনগর শাহপাড়ায় কলেজ শিক্ষার্থী এক ছাত্রী পার্শ্ববর্তী কৈচর পাড়ায় তার খালার বাড়িতে বেড়াতে যান। বৃহস্পতিবার দুপুরে ডিগ্রি ক্লাসে পড়ুয়া খালাতো বোনকে সঙ্গে নিয়ে সে বাড়ি ফিরছিল। এসময় রহিমানপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে কাওসার ও তার সহযোগীরা পথরোধ করে দুই বোনকেই অস্ত্রের মুখে মোটরসাইকেলে তুলে নেয়। পরে কাওসার তার বন্ধু সুজনের আম বাগানে নিয়ে তাদের গণধর্ষণ করে মোবাইলে ভিডিও ধারণ করে। এ ঘটনা কাউকে বললে মোবাইলে তোলা দুই বোনের নগ্ন ছবি সবাইকে দেখাবে বলে জানায়। সম্মান হারানোর ভয়ে বিষয়টি কাউকে না বললেও পরে বিষয়টি জানাজানি হয়ে যায়। শুক্রবার রাতেই ওই দুই বোনের অভিভাবকরা দুই মেয়েকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। নাটোরের পুলিশ সুপার বাসুদেব বনিক জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।
22:12   Posted by jaman with No comments

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search