Tuesday, 9 September 2014

এবার ভারতে এক ধর্ষক চাচার লিঙ্গ কেটে ফেলেছে তার তরুণী ভাতিজি। ঘটনার পর ওই ভাতিজি অভিযোগ করেছে, তার চাচা তাকে দ্বিতীয়বার ধর্ষণের চেষ্টা করলে সে লিঙ্গ কেটে ফেলে। স্থানীয় পুলিশ এ কাজের জন্য ওই তরুণীকে বাহবা দিয়েছে এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে না বলে জানিয়ে দিয়েছে। দ্য ইন্ডিপেন্ডেন্টের অনলাইন সংস্করণে ভারতের বিহার রাজ্যের এ সংবাদ প্রকাশ করা হয়। সংবাদে বলা হয়, তরুণীর ওই চাচা পেশায় তান্ত্রিক। তরুণীটি অসুস্থ হয়ে পড়লে তার মা তাকে ওই চাচার কাছে নিয়ে যায়। এ অবস্থায় তান্ত্রিক চাচা তাকে একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরপর দিন তান্ত্রিক চাচা তাকে আবারও তার ঘরে নিতে এলে সে গোপনে সঙ্গে করে চাকু নিয়ে যায়। চাচা দ্বিতীয়বার তাকে ধর্ষণ করতে এলে সে তার লিঙ্গ কেটে ফেলে। পুলিশ জানিয়েছে, ওই তরুণীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে না। কারণ সে ধর্ষণের শিকার হয়েই এ কাজ করেছে। পুলিশ ওই তান্ত্রিককে খুঁজছে। ভারতে ধর্ষণের ঘটনা ক্রমাগত বেড়ে যাওয়ার পর এর কোনো প্রতিকার না পেয়ে মানুষ নিজেই আইন হাতে তুলে নিচ্ছে।
22:11   Posted by jaman with No comments

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search